মালদা

সুচনা হল গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের

গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সুচনা হল আজ। ১৯৪২ সালে পথ চলা শুরু হয় এই বিদ্যালয়ের। দেখতে দেখতে
এই বছর ৭৫ বছরে পদার্পণ হল বিদ্যালয়ের। আজ এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের ফিতা কেটে অনুষ্ঠানের সুচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা। এছাড়াও উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এদিন শহরে একটি র‍্যালি করা হয়। শান্তির বার্তা নিয়ে পায়রা উড়ানো হয়। পাঁচ দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান।    
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/gG1SvTVyKHo